• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৫
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name / ২১১ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলামঃ                            টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ বুধবার বিকেল ৩ ঘটিকার সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সভায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান এর পরিচালনায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।

‎‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সম্পাদক জসিম উদ্দিন টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শামসুল আলম শারেক এবং
‎এসময় উপস্থিত ছিলেন সদস্য সোলতান আহমদ, মোহাম্মদ আফতাব হোসেন আশিক, মোঃ শফিক, শাব্বির আহমদ, আনোয়ার হোসেন, এস কে জাফরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
‎

মতবিনিময় সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

‎সভায় বক্তব্য রাখতে গিয়ে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু বলেন, সাংবাদিক হলো জনগণের সেবক। সমাজের অসংগতি তুলে ধরে সত্য প্রকাশ করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব।
‎তিনি আরও বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং সর্বদা জনগণের কল্যাণে সচেষ্ট থাকতে হবে।
‎সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনার মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com