• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১০
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি

Reporter Name / ২০৩ Time View
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মিথুন শিকদার ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির ও এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত ঘোষ। এ-সময় সরকারি কর্মচারীদের দুঃখ-দুর্দশা তুলে ধরে তিনি বলেন,
“আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাধারণ কর্মচারী। জাতীয় পে-স্কেল আমাদের ন্যায্য দাবী। ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং, ৩১ জানুয়ারির মধ্যে জাতীয় পে-স্কেল ঘোষণা করে অতি দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ নিন। আমরা সকল কর্মচারী আপনাদের পাশে থাকবো। আর যদি তা না হয়, তবে আমরা লাগাতার আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবো।”

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাফউদ্দৌলা মাসুম বলেন,
“১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম জাতীয় পে-স্কেল ঘোষণার পর থেকে প্রতি পাঁচ বছর পরপর ধারাবাহিক নিয়মে জাতীয় পে-স্কেল ঘোষণা হয়ে আসছে। সর্বশেষ ৮ম জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয় ২০১৫ সালে। দেখতে-দেখতে পেরিয়ে গেছে ১০টি বছর। যথাসময়ে ঘোষিত হয়নি নবম জাতীয় পে-স্কেল। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। এতটা সময় পেরিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিলেও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কিন্তু, বর্তমান বাজারে সবকিছুর মূল্যস্ফিতি ও জীবনযাত্রার মান ঠিক রাখতে সকল ধোঁয়াশা দূর করে অতি দ্রুত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা সময়ের দাবি।”

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা আরও বলেন,
“বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি ও সার্বিক জীবনমান বিবেচনায় নিয়ে আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি জাতীয় পে-স্কেল অতি দ্রুত বাস্তবায়ন করা হোক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পে-স্কেল বাস্তবায়ন করলে আমরা আপনাদের সাথে থাকবো।”

এ-সময় মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন,
“মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের আশা, ভরসা ও আস্থার প্রতীক। আমরা সাধারণ কর্মচারী আপনার কাছে বিনীত অনুরোধ করছি, আপনি আমাদের দাবি মেনে নিয়ে অতি দ্রুত জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করুন। আপনার সরকার আমাদের কাছে অঙ্গীকারাবদ্ধ। আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়ন করুন। আমাদেরকে আশাহত করবেন না। আমরা এখনো আপনার উপরে ভরসা করে চেয়ে আছি।”

এ-সময় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক জেলা ও দায়রা জজ আদালতের রেকর্ড কিপার আসাফুদ্দৌলা মাসুম, সহ-সভাপতি রবিউল ইসলাম (রেকর্ড কিপার), সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার (প্রসেস সার্ভার), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাহুল আমিন (ক্যাশিয়ার) সহ, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, ঝিনাইদহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ কর্মসূচিটি ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com