• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪
শিরোনামঃ
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে হত্যাচেষ্টার অভিযোগ যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত। বাকেরগঞ্জে অর্ধ লক্ষাদিক মানুষের সমাবেশের মধ্য দিয়ে পালিত হল বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১ আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ

খকনী ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা,মোঃ সাইদুল ইসলাম রাজের

Reporter Name / ৩১ Time View
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

‎​মনজুরুল ইসলাম বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:
‎সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর ৯নং খকনী ইউনিয়নকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত, আধুনিক এবং সুশৃঙ্খল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম রাজ।
‎তিনি ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে খুকনী ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের গ্রাম,পাড়া ও মহল্লায় গণসংযোগ করে সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করছেন।
‎তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে মামলা হামলা জেল জুলুম নির্যাতন সহ্য করে আজকে তিনি এই অবস্থায় এসেছেন।
‎
‎এজন্যই দলের কাছে তার প্রত্যাশা,দল যদি তাকে মনোনয়ন ও সমর্থন দেন এবং জনগণের ভোটে যদি তিনি নির্বাচিত হতে পারেন,তাহলে খুকনী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নসহ সন্ত্রাস,চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত ৯ নং খুকনী ইউনিয়ন গড়তে উন্নয়নে কাজ করে যাবেন তিনি।
‎
‎ সম্প্রতি সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা তুলে ধরে সাংবাদিকদের বলেন, খুকনী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের মাঝে তার এই উন্নয়নমুখী ভাবনা ও নির্বাচনী ইশতেহার ছড়িয়ে পড়েছে।
‎
‎স্থানীয় সচেতন মহলের সাথে আলাপকালে এবং বিভিন্ন উঠান বৈঠকে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন।
‎
‎​এলাকার কৃষকদের ভাগ্যোন্নয়নে কৃষকদের উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতির পাশাপাশি উন্নত মানের বীজ ও কীটনাশক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
‎
‎ এছাড়া তাঁত শিল্প সমৃদ্ধ খকনী ইউনিয়নের তাঁতি ও শ্রমিকদের কল্যাণে কাঁচামাল—যেমন রঙ ও সূতাসহ অন্যান্য উপকরণের দাম সহনীয় পর্যায়ে এনে তাঁত মালিকদের অধিক মুনাফা নিশ্চিত করা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তিনি।
‎
‎​শিক্ষার বিস্তার ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মোঃ সাইদুল ইসলাম রাজ বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার পরিবেশ আরও গতিশীল করা হবে।
‎
‎ পাশাপাশি, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিকগুলো বিশেষ মনিটরিংয়ের মাধ্যমে চিকিৎসাসেবার মান আরও উন্নত করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য।
‎
‎​‘জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়… সংকল্প আছে যার, জনপ্রতিনিধি হওয়ার অধিকার তার’—এই স্লোগানকে ধারণ করে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে খকনী ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ও সমর্থন প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com