• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

আদমদীঘিতে ঈদগাহ মাঠ সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান

Reporter Name / ১৩২ Time View
রবিবার, ২৪ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল ঈদগাহ মাঠে চুনকাম ও সংস্কারের জন্য আর্থিক সহায়তা ও ব্লিচিং পাউডার প্রদান করা হয়েছে। রোববার বিকাল ৪টায় উপজেলা কনফারেন্স রুমে আদমদীঘি সদর ইউপির প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা ও ব্লিচিং পাউডার তুলে দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকার, ইউপি সদস্য শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, কোরবানি-পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখা আমাদের সবার দায়িত্ব। যেখানে সেখানে পশু জবাই করে রক্ত বা বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com