• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

Reporter Name / ১০১ Time View
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃঃ সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, মশার বংশ বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের উদ্ধোধন করা হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার পাশে ও আশপাশের জমে থাকা পানি ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা এবং বাড়ি ও কর্মস্থলের আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, নশরতপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, দুলাল হোসেন, সান্তাহার ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, রহিম উদ্দিন ডিগ্রী কলেজে সাবেক ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক, উপজেলা জাসাস এর সাধারন সম্পাদক রেজাউল করিম বাপ্পি, যুবদল নেতা শাহ রিয়ন সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com