• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ৯২ Time View
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বাকেরগঞ্জঃ ‘রাখিব চারিপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু মশক প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আয়োজনে পৌরসভা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় ভিডিও প্রদর্শনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিতিদের শোনানো হয়।
আলোচনা সভা শেষে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পৌর ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে অংশগ্রহণকারীরা জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে থানা ব্রিজ হয়ে বন্দরের পুরাতন লঞ্চঘাট ও পুলিশ সুপার মার্কেট এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, ড্রেন, নালা, রাস্তার পাশসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘আসুন, নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ গড়ে তুলি


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com