• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

Reporter Name / ১০৯ Time View
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

‎ মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধঃ ‎আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকাটিতে শুরু হয়েছে আগাম নির্বাচনী হাওয়া। এরই মধ্যে প্রার্থী ও সমর্থকদের দৌড়ঝাঁপে মুখরিত হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। ইউনিয়নের মাটি ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে প্রার্থী হিসেবে ব্যাপক জনমত সৃষ্টি করেছেন বেলকুচি সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুদ রানা।
‎​নির্বাচন সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোটরসাইকেল শোডাউন ও নিবিড় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
‎​কর্মসূচিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মাসুদ রানার নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। শোডাউন শেষে তিনি স্থানীয় মোড়, বাজার ও পাড়া-মহল্লায় সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কুশল বিনিময় শেষে দোয়া কামনা করেন।
‎​গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ রানা বলেন, “ভাঙ্গাবাড়ী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল চালিকাশক্তি। অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ সমাজকে সাথে নিয়ে আমি ভাঙ্গাবাড়ী ইউনিয়নের রূপরেখা বদলে দিতে চাই।”
‎​তিনি আরও জানান, সাধারণ মানুষের পাশে থেকে সুখে-দুঃখে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যক্ষ রায় প্রত্যাশা করছেন।
‎​এ সময় মাসুদ রানার সাথে এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগে স্থানীয়দের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com