• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮
শিরোনামঃ
পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

Reporter Name / ২০৭ Time View
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বাকেরগঞ্জঃ সুস্বাদু ও মুখরোচক কাবাবের নামে আপনি ও আপনার পরিবার প্রতিদিন কি বিষ খাচ্ছেন? বাকেরগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকার পরিচিত মুখ ‘ঢাকা কাবাব এন্ড বিরানি হাউজ’-এর খাবার ঘিরে উঠে এসেছে এমন সব ভয়াবহ চিত্র। অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে জমিয়ে রাখা পচা বাসি মুরগি দিয়েই প্রতিদিন তৈরি করা হচ্ছে নানা পদের কাবাব ও বিরিয়ানি।

অনুসন্ধানে দেখা গেছে, প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই খাবার প্রস্তুত করা হয়। দিনের পর দিন ফ্রিজে রেখে দেওয়া বাসি মুরগির মাংসের দুর্গন্ধ ও পচা ভাব আড়াল করতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর উপাদান। বিশেষ করে কাবাবের অস্বাভাবিক কালার ও অতিরিক্ত তীব্র ঝাল তৈরি করতে অননুমোদিত কৃত্রিম কেমিক্যাল ও টেক্সটাইল গ্রেডের ক্ষতিকর রং মেশানোর অভিযোগ উঠেছে।
চিকিৎসকদের মতে, এসব ক্ষতিকর রাসায়নিক উপাদান ও বাসি মাংস মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। এটি খেলে ফুড পয়জনিং, আলসার, পাকস্থলীর তীব্র সংক্রমণসহ দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মরণব্যাধি হতে পারে। শিশু ও পরিবারের বয়স্ক সদস্যরা এসব খাবার খেয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন।
এদিকে, চোখের সামনে এমন অপচিকিৎসা ও অস্বাস্থ্যকর খাবারের ব্যবসা চললেও রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে বাকেরগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় খাদ্য পরিদর্শক দল। স্বাস্থ্য বিভাগের এমন নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
বাস স্ট্যান্ডের মতো জনবহুল স্থানে সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধে অবিলম্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জোর দাবি জানিয়েছে সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com