• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ধামইরহাটে অভ্যন্তরীণ আমন ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

Reporter Name / ৫৭৩ Time View
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে চলতি অর্থ বছরে সরকারি ভাবে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ জানান, চলতি মৌসুমে ৩৪ টাকা কেজি দরে ২১৮ মেট্রিক টন ধান ও ৫০ টাকা কেজি দরে ২৬৫ মেট্রিক টন চাল ক্রয় করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে বিক্রয় করতে পারবেন। আগামি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল ক্রয় কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারি খাদ্য পরিদর্শক নুর ইসলাম, ধান-চাল সমিতির সভাপতি ফজলুর রহমান, মিলার আবদুর হান্নান, সালমান সাদিক, শাহিনুর রহমান প্রমুখসহ গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com