• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

Reporter Name / ৯১ Time View
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ গোলদার বাড়ি নামক স্থানে বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোলদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন অটোরিকশাচালক শফিকুল ইসলাম স্বপন (৩৫) এবং যাত্রী শাহিন (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী মামুন হাওলাদার জানান, লেবুখালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা বাকেরগঞ্জের দিকে আসছিল। গোলদার বাড়ি এলাকায় মহাসড়কের পাশে অটোরিকশাটি থামিয়ে যাত্রী নামানোর সময় পটুয়াখালী থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনাস্থল পরিদর্শনকারী হাইওয়ে পুলিশের এএসআই এনামুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com