• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জ শহর পরিচ্ছন্ন রাখতে  বিডি ক্লিনের অভিযান,শপথ বাক্য পাঠ করান এমপি আবুল হোসেন খান।

মাইনুল ইসলাম বরিশাল / ১৪২ Time View
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ  ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। পৌরবাসীর জন্য পরিচ্ছন্ন শহর উপহার দিতে পৌরসভা প্রশাসনের উদ্যোগে ও বিডি ক্লিনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১১টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আবুল হোসেন খান শপথ বাক্য পাঠ করান এবং অভিযানের উদ্বোধন করেন।
এ সময় আবুল হোসেন খান বলেন, ‘বাকেরগঞ্জবাসীর কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দেয়াই আমাদের মূল লক্ষ্য। এই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই। রাস্তা-ঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও পলিথিন না ফেলে পরিচ্ছন্নতা ধরে রাখার দায়িত্ব পৌরবাসীরও।’
তিনি বলেন, এ কার্যক্রম দেখে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উৎসাহিত হবে বলে আশা করি।
বাকেরগঞ্জ পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল বলেন, বাসস্ট্যান্ডে শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতা ধরে রাখতে ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। তিনি বিডি ক্লিনসহ উপজেলা ও পৌর প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, বাকেরগঞ্জ পৌর শহর পরিচ্ছন্ন রাখতে স্থানীয় টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বরিশাল থেকে বিডি ক্লিনের সদস্যরা এসেছেন। পৌর প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রুজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমানসহ বিডি ক্লিনের সমন্বয়ক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com