• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সার জব্দ, আটক ৩

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার / ১৩৬ Time View
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজারঃ  চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় এবং তিনজন পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি বিশেষ আভিযানিক দল হালিশহর থানার দবিরখাল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা সার জব্দ করেন। জব্দকৃত সারগুলোর মোট ওজন প্রায় ১১ হাজার কেজি।
এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজন পাচারকারীকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত সার, পাচার কাজে ব্যবহৃত ট্রাক এবং আটক তিন পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের সীমান্ত ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com