• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমগীর হোসেন, সাপাহার নওগাঁ / ১১৭ Time View
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আলমগীর হোসেন , সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাপাহার থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সাপাহার থানাধীন আইহাই ইউনিয়ন এলাকা থেকে মো. আমিনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আমিন সাপাহার উপজেলার মাছাডাঙ্গা বিন্নাকুড়ি গ্রামের মো. ইসরাইলের ছেলে। তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com