• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬
শিরোনামঃ
পোরশায় কমেছে শাকসবজির দাম: স্বস্তিতে ক্রেতারা, লোকসানের আশঙ্কায় কৃষকরা বাউফলে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বাঘায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী / ১১৯ Time View
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর বাঘায় আনন্দ র‍্যালি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দিনটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা বাঘার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং দলীয় প্রতীক হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এসময় বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক বাঘা উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান খান মানিক, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌরসভার বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য আল আমিন জমাদার সহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com