• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মুরগিবোঝাই ট্রাক খাদে, নিহত -১, আহত ৩

মাইনুল ইসলাম বরিশাল / ১৬২ Time View
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বয়লার মুরগিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা প্রায় দুই হাজার বয়লার মুরগির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার (৩০ আগস্ট) ভোর রাত ২ টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বয়লার মুরগি নিয়ে ট্রাকটি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি দুমড়ে মুছরে যায়। ট্রাকে থাকা লোকজনের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন আহত হন।
নিহত সবুজ মাদারীপুর জেলার সদর থানারমৃত মোমিন এর পুত্র বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এস আই শাহাদৎ হোসেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করেন।
এদিকে ট্রাকটি খাদে পড়ে যাওয়ায় এতে থাকা প্রায় দুই হাজার বয়লার মুরগি মারা গেছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরা দেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com