• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ১২০ Time View
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় ফুসওয়ালী জামে মসজিদ কমিটির আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সোলার প্যানেলের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
এ সময় উপস্থিত ছিলেন ওই মসজিদে ঈমাম রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, বিএনপির নেতা ইজার আলী সরকার টুংকু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা আমিনুল ইসলাম কোহেলসহ বিপুল সংখ্যক মুসল্লীগন।
এ বিষয়ে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সৌর বিদ্যুৎ পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানির অন্যতম উৎস। বিদ্যুতের ওপর চাপ কমানোর পাশাপাশি সৌর শক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদে সোলার প্যানেল দেওয়ার জন্য অস্ট্রেলিয়া প্রবাসী ডক্টর আখতারুজ্জামান সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন এভাবে তিনি যেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল দিয়ে সার্বিক সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানায়।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com