• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০
শিরোনামঃ
পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ১৭০ Time View
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা রইছ উদ্দিন। দীর্ঘ ৩১ বছরের বর্ণাঢ্য চাকরিজীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি এ থানায় দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি শেরপুর হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

জানা গেছে, জামালপুর শহরের বাসিন্দা রইছ উদ্দিন দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও থানায় দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের কারণে তিনি সহকর্মীসহ সাধারণ মানুষের কাছে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
কুন্দারহাট হাইওয়ে থানায় যোগদানের পর মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন ও নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং মহাসড়কে যাত্রী ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন ওসি রইছ উদ্দিন।
দায়িত্ব পালনে তিনি স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে মহাসড়কে আইনশৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে ওসি রইছ উদ্দিনের নেতৃত্বে কুন্দারহাট হাইওয়ে থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি মহাসড়কে দুর্ঘটনা কমানো, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন ওসি কার্যকর ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com