• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মো: সজীব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি / ১৬৪ Time View
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় চিত্রাঙ্কন, প্রীতি ফুটবল প্রতিযোগীতার পুরস্কার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের নওজোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি‘র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম. আ. আল কাফী তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক সহ জেলা বিএনপি‘র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি চিত্রাঙ্কন ও প্রীতি ফুটবল প্রতিযোগীতায় অংশগ্রহকারী বিজয়ীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ করেন এবং বৃক্ষরোপণ করা হয়। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল বলেন- স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর শেষ দিনে শিশুদের চিত্রাঙ্কন, প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও বস্ত্র বিতরণ করা হয়। যেখানে শিশুরা সরকারে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। পাশাপাশি তারা তাদের নিজেদের মতো করে চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com