• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

আদমদীঘি উপজেলা পরিদর্শন করলেন বগুড়া জেলা প্রশাসক

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ১০০ Time View
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি উপজেলা পরিদর্শনে এসে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। এ সময় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চল ও আদমদীঘি বগুড়ার যৌথ উদ্যোগে আয়োজিত গাইড-গাইডার মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষকদের হাতে সার্টিফিকেট তুলে দেন। একই সঙ্গে একটি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com