• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসনের অভিযান, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ১১১ Time View
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে সার মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত করা বিপুল পরিমাণ সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ধোপাপাড়া বাজারে শাওন এগ্রোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযান সূত্রে জানা গেছে, শাওন এগ্রোর ব্যবসায়ী শাওন অনুমোদন বিহীন ভাবে সার মজুত করে রেখেছিলেন।

এ সময় তাঁর প্রতিষ্ঠান থেকে ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়।
অনুমোদনবিহীনভাবে সার মজুত করার দায়ে ব্যবসায়ী শাওনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com