• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ২১৫ Time View
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট চলাকালে ওটি রুম ও ডেলিভারি রুমে প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকা, হালনাগাদ লাইসেন্স না থাকা, ডিউটি ডাক্তার না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪টি ক্লিনিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান, রোগীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করা, স্টোমাক ওয়াশ ও ড্রেসিংসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আরও ২ জনকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৮১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা এবং আব্দুর রশিদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ফাতেমা ক্লিনিকে ১০ হাজার, ইসলামিয়া হাসপাতালে ৫ হাজার, হেলথ কেয়ার ক্লিনিকে ১০ হাজার, সেবা হসপিটালে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল মাহমুদ। অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরিবেশ, সরঞ্জাম, লাইসেন্স ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com