• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত!

Reporter Name / ১৫৩ Time View
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি ঘর এবং নগদ তিন লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দা নুরু ইসলামের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে গরুর গোয়ালে মশার কয়েল জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং তীব্র তাপে ঘরে থাকা একটি ফ্রিজের কম্প্রেসার ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর ফলে আগুন আরও দ্রুত আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

​এই আকস্মিক অগ্নিকাণ্ডে নুরু ইসলামসহ আশপাশের কয়েকটি পরিবারের মোট ৯ থেকে ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়ির পাশাপাশি দুই বিঘা জমির পাট, নগদ ৩ লাখ টাকা, ফ্রিজ, টেলিভিশন, বিভিন্ন আসবাবপত্র এবং অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাগত ও ব্যক্তিগত কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

​বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট আর্থিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com