• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজশাহী জেলা ডিবির অভিযানে ২০০ বোতল ইস্কাফসহ আটক ২

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ১৭০ Time View
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ২০০ বোতল অবৈধ আমদানিকৃত কোডিনযুক্ত মাদকদ্রব্য ইস্কাফ (Eskuf)-সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি মাদক পরিবহনের ব্যাবহৃত টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলটি আলামত হিসেবে জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে দুই সহযোগী সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে চারঘাট মডেল থানাধীন খোর্দ্দ গোবিন্দপুর এলাকায় ১ নম্বর আসামী পলাশ এর নিজ বসতবাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো—খোর্দ্দ গোবিন্দপুর এলাকার মৃত লাবলুর ছেলে মোঃ পলাশ (২৩) এবং ঝিকরা (উত্তরপাড়া) এলাকার মোঃ জমির মিয়ার ছেলে মোঃ জনি (২৩)। ঘটনার সাথে জড়িত পলাতক বাকি দুই অভিযুক্ত হলো—ঝিকরা এলাকার মোঃ সম্রাট ইসলাম (৩০) ও খোর্দ্দ গোবিন্দপুর এলাকার মোঃ তুষার আহাম্মেদ (২৯)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল চারঘাটের খোর্দ্দ গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। আসামিরা মোটরসাইকেলে করে খাকি রঙের কার্টুন ও প্লাস্টিকের ব্যাগে করে মাদক বিক্রির জন্য অবস্থান করছিল। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে হাতেনাতে পলাশ ও জনিকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে পলাশের নিকট থাকা কার্টুন থেকে ১৫০ বোতল এবং জনির প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ বোতল সহ মোট ২০০ বোতল ESkuf উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পলাতক সম্রাট ও তুষারের কাছ থেকে এসব মাদক সংগ্রহ করে তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল।

জানা গেছে, গ্রেফতারকৃত আসামি পলাশের বিরুদ্ধে চারঘাট থানায় পূর্বেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। একই সাথে পলাতক দুইজনের বিরুদ্ধেও একাধীক মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে । পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com