• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি / ১৩৯ Time View
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মো. জুবায়ের আহম্মেদ (২৪) নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত জুবায়ের আহম্মেদ নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মো. আসাদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজারের রামু সেনানিবাসের ফিল্ড ওয়ার্কশপ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বুধবার সন্ধ্যায় ‘এস আর পরিবহন’যোগে নওগাঁ বাসস্ট্যান্ডে নামেন জুবায়ের। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ গ্রাম সাপাহারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুবায়ের গুরুতর আহত হন।স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মহাদেবপুর সমাজসেবা অফিসের সহায়তায় তাঁকে বগুড়া সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের দুই ভাই-বোনের মধ্যে জুবায়ের ছিলেন ছোট। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com