• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণ: মামলার পর দুইজন আটক

এস কে জাফর আলম টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৪৩ Time View
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—উনছিপ্রাং ক্যাম্পের সি-১ ব্লকের আব্দুস শুক্কুরের ছেলে নুর জোহার (৪৭) এবং বি-৫ ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে মুহাম্মদ ইউসুফ (২৭)। বিষয়টি ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (১০ আগস্ট) বিকেলে ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রফিক প্রশাসনের নির্দেশনায় ক্যাম্পে স্থাপিত সিসিটিভি ক্যামেরা মেরামতের কাজ তদারকি করতে বি ও ডি ব্লকে যান। এ সময় আগে থেকে ওতপেতে থাকা সশস্ত্র একটি সন্ত্রাসী দলের সদস্যরা তাকে লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ করে।
পরিস্থিতি বুঝতে পেরে হেড মাঝি রফিক দ্রুত মাথা নিচু করে আত্মরক্ষা করেন। এতে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। তবে তার পেছনে থাকা মো. হোছন (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হন। তিনি ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা এবং আনু মিয়ার ছেলে।
ঘটনার পর হেড মাঝি রফিক বাদী হয়ে টেকনাফজ। থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন জানান, গুলিবর্ষণের ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com