• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামের কৃষকের কথা শুনতে মাঠে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তারা

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ২১২ Time View
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রয়োজনীয় কৃষি সেবা পৌঁছে দিতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ে কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, সম্ভাবনা ও কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

নন্দীগ্রাম উপজেলা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষি কার্যক্রম পরিদর্শন করেন বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ এবং বগুড়া জেলার উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দীন ফিরোজ।পরিদর্শনকালে কর্মকর্তারা বিভিন্ন কৃষি মাঠ ঘুরে ফসলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের কৃষি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও সেবা প্রদানের বিষয়েও খোঁজ নেন। এ সময় উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাদের চাষাবাদে বিভিন্ন সমস্যা, ফসল উৎপাদনের সম্ভাবনা এবং কৃষি বিভাগের সেবা নিয়ে আলোচনা করা হয়।কৃষকদের সঙ্গে মতবিনিময়ের সময় মাঠ পর্যায়ের বাস্তব সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়। কৃষকরা তাদের ফসল উৎপাদন, কৃষি উপকরণ, আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষি বিভাগের চলমান কার্যক্রমের সুফল মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কৃষি বিভাগের কর্মকর্তাদের সরাসরি মাঠ পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কে সুফল হিসেবে দেখছেন স্থানীয় কৃষকরা। তাদের মতে, ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে এসে কৃষকদের কথা শুনলে সমস্যাগুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে এবং কৃষি সেবার মান আরও কার্যকর হয়।
কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করার ক্ষেত্রে এ ধরনের মাঠ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কৃষকরা মনে করছেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com