• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১০
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

দনিয়া কলেজের বিতর্কিত সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বেপরোয়া কাণ্ড

Reporter Name / ১০৬ Time View
সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এম আনোয়ার হোসেনঃ শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশ, সরকারি প্রজ্ঞাপন কিংবা প্রশাসনিক আদেশ, কোনো কিছুরই তোয়াক্কা না করার গুরুতর অভিযোগ উঠেছে রাজধানীর যাত্রাবাড়ীর ঐতিহ্যবাহী দনিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সমীর হোসেনের বিরুদ্ধে। বিসিএস শিক্ষা ক্যাডারের নিয়মিত কর্মকর্তাকে অধ্যক্ষ পদে পদায়নের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোসহ নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতিকে অন্ধকারে রেখে একক ক্ষমতার দাপট বজায় রাখার ঘটনা ঘটেছে। গত রোববার (৯ আগস্ট) দুপুরে নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. মোসা: আখতারা বানু দনিয়া কলেজে আনুষ্ঠানিকভাবে যোগদানের উদ্দেশ্যে গেলে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর হোসেন ও তার অনুসারী বলয় যোগদানে সরাসরি বাধার সৃষ্টি করে।

​সংযুক্ত সরকারি প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি কলেজ-২) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোসা: আখতারা বানুকে (পরিচিতি নং ১৫৫০১) প্রেষণে দনিয়া কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহীনা পারভীন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, পদায়িত কর্মকর্তাকে ১০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন পদে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
​তবে প্রশাসনিক রীতি ভেঙে মন্ত্রণালয়ের এই আদেশের পরদিনই (৫ আগস্ট) কলেজ মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর হোসেন। গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি-ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন তারেককে না জানিয়ে এবং সম্পূর্ণ অন্ধকারে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এবং কলেজের বিতর্কিত সাবেক সভাপতি ইমরান আহমেদের ভাই তানভীর আহমেদ রবিন। জালিয়াতি ও ভুয়া সনদের অভিযোগে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইমরান আহমেদের মনোনয়ন বাতিল করে ড. মোসলেহ উদ্দিন তারেককে নতুন সভাপতি নিয়োগ দিয়েছিল।

​কলেজের একাধিক জ্যেষ্ঠ শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, বিগত দিনে ভুয়া সনদধারী স্বার্থান্বেষী মহলের কারণে কলেজের যে সুনাম ক্ষুণ্ন হয়েছিল, সরকারি আদেশের পরও পদ আঁকড়ে থাকার এমন আচরণে সেই প্রশাসনিক শৃঙ্খলা চরম হুমকির মুখে পড়েছে। পদায়িত নতুন অধ্যক্ষ যাতে দায়িত্ব গ্রহণ করতে না পারেন, সেজন্য মব সৃষ্টির ভয় দেখিয়ে নেপথ্যে কলকাঠি নাড়ছে একটি স্বার্থান্বেষী মহল। দনিয়া কলেজে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে এবং সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল।

​যোগদানে বাধার বিষয়ে জানতে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সমীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ​অন্যদিকে পদায়িত নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. মোসা: আখতারা বানু জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমি আমার অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে এসেছি। সরকারি আদেশ বাস্তবায়নে এবং দায়িত্ব পালনে যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে বিষয়টি অবিলম্বে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষকে অবহিত করে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

​


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com