• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোস্তাক আহমেদ বিল্টুর জন্মদিন উদযাপিত৷

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী / ১৩৯ Time View
রবিবার, ৯ আগস্ট, ২০২৬

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহীঃ        উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের উপচে পড়া ভালোবাসায় সিক্ত হয়ে উদযাপিত হলো আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোস্তাক আহমেদ বিল্টুর জন্মদিন। এ উপলক্ষে গতকাল রাতে তাঁর বাসভবন ও দলীয় কার্যালয়ে কেক কাটা এবং দোয়ার আয়োজন করা হয়।অনুষ্ঠানে আড়ানী পৌরসভা ও চারঘাট-বাঘা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। নেতাকর্মীরা মোস্তাক আহমেদ বিল্টুর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং রাজনৈতিক সাফল্য কামনা করেন।জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হয়ে মোস্তাক আহমেদ বিল্টু উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের এই ভালোবাসা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আগামী দিনে আড়ানী পৌরসভার মানুষের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”অনুষ্ঠান শেষে দলের ঐক্য ও সমৃদ্ধি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com