• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

পোরশায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৯৮ Time View
রবিবার, ৯ আগস্ট, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:        ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

রোববার সকালে উপজেলা মিলনায়তনে ​দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। বক্তব্যে তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, নিজস্ব অধিকার রক্ষা এবং তাদের হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাকিবুল ইসলাম।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ধীরেন লড়াকু, পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সূফি শাহ্, উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা আদিবাসী সম্প্রদায়ের ভাষা, কালচার ও নিজস্ব ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com