• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজশাহীর মহানগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ জন আটক

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ১৭৮ Time View
শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর মহানগোরীর পুলিশের মতিহার, বোয়ালিয়া, শাহমখদুম, চন্দ্রিমা, তালাইমারী পুলিশ ফাঁড়ি ও বেলপুকুর থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার এবং নারীসহ ১৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গত ৭ আগস্ট ২০২৬ তারিখ মহানগরীর বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে মতিহার থানা পুলিশ সাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত নুর মোহম্মদের মেয়ে মোছা: কমেলা বেগম (৫২)-কে আটক করে। এ সময় তার হেফাজত থাকা বিক্রির উদ্দেশ্যে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক বিক্রির নগদ ৫৪৫ টাকা জব্দ করা হয়।

এছাড়াও রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ রাজারহাতা এলাকার রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারের উত্তর পাশে সিটি কলেজ হোস্টেলের সামনে ফুটপাতে অভিযান পরিচালনা করে ।রাজশাহী জেলার বাগমারা থানার নাউপাড়া গ্রামের আলতাব প্রামানিকের ছেলে মো. ফিরোজ আলী (১৯)-কে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রির কাজে সহযোগী হিসেবে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সোনারপাড়া গ্রামের মো. আবু সুফিয়ানের ছেলে মো: তৌহিদুল ইসলাম (৩৫) এবং বোয়ালিয়া থানার মালোপাড়া গ্রামের শ্রী বিমল কুমার সরকারের ছেলে সোহাগ সরকার (৩২) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আটককৃত ফিরোজ আলীর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অন্যদিকে রাত আনুমানিক পৌনে ২ টার দিকে শাহমখদুম থানা পুলিশ পবা নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার মনির কমিশনার এর বাড়ির পার্শ্বে) গ্রামের মৃত আজম আলীর ছেলে মো: নাসিম হোসেন (২৮); আসাম কলোনী (ছাওয়ালী মাজার সংলগ্ন) গ্রামের মো: আব্দুল মালেক ওরফে বাবুর ছেলে মো: ইমান আলী (২৮); শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মো: মনির উদ্দিনের ছেলে মো: জাহাঙ্গীর আলম (২৫); চন্দ্রিমা থানার আসাম কলোনী (ছাওয়ালী মাজার সংলগ্ন) গ্রামের মো: ইকবালের ছেলে মো: ইমান আলীর স্ত্রী রিক্তা আক্তার (২৩); একই থানার আসাম কলোনী (বাদশার খৈলান মাজারের পার্শ্বে) গ্রামের মো: আব্দুল মালেক ওরফে বাবুর ছেলে মো: সম্রাট (২৯); শাহমখদুম থানার গাংপাড়া গ্রামের মো: একরাম আলীর ছেলে মো: তাননিন হোসেন (২৩); একই থানার নওদাপাড়া (পোস্টাল একাডেমির পিছনে) গ্রামের মো: মনির হোসেনের ছেলে মো: সিহাব উদ্দীন (২২) এবং রাজশাহী জেলার মোহনপুর গ্রামের বজরপুর গ্রামের মো: ইয়াবুল হোসেনের ছেলে মো: গোলাম রাব্বী (২২)-কে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সর্বমোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে রাত আনুমানিক ৯ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার নিউ মার্কেট ষষ্ঠীতলা গ্রামের মো: সিরাজুল ইসলাম বকুলের মেয়ে মোসা: সোনিয়া আক্তার (২৮)-কে আটক করে। এ সময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাছাড়াও বিকাল আনুমানিক সোয়া ৫ টার দিকে চন্দ্রিমা থানার তালাইমারি পুলিশ ফাঁড়ি মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মেহেরচন্ডী মধ্যাপাড়া গ্রামের মো: কাজিম উদ্দিনের ছেলে মো: মানিক মিয়া (২৫)- কে আটক করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে রাত আনুমানিক পৌনে ২টার দিকে বেলপুকুর থানা পুলিশ বেলপুকুর রেলগেট পাড়ায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: হানিফ ব্যপারীর ছেলে মো: সইবুর আলী ওরফে সবুজ (২৩)-কে আটক করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। আটকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com