• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০১
শিরোনামঃ
নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের

কিশোরদের মাদক-গেমের আসক্তি ঠেকাতে, ‘এসো গড়ি নতুন দেশ’-এর ফুটবল বিতরণ

Reporter Name / ১৪৮ Time View
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
মাদকদ্রব্যে সেবন ও অনলাইন গেমে আসক্তি থেকে শিক্ষার্থী-কিশোরদের দূরে রাখতে বগুড়ার শেরপুরে ফুটবল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় শেরপুর উপজেলার ধুনট রোড মোড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে শিক্ষার্থী ও কিশোরদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে ১০টি ফুটবল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ফুটবল বিতরণ করা হবে। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন গেমের আসক্তি থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘এসো গড়ি নতুন দেশ’ সামাজিক সংগঠনের সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক সুমন শিহাব, প্রচার সম্পাদক ওমর ফারুক ও ধর্মীয় বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেনসহ প্রমুখ।
সংগঠনের সভাপতি নাদিম মাহমুদ বলেন, শিক্ষার্থী-কিশোরদের অবসর সময় যেন মাদক কিংবা অনলাইন গেমে নষ্ট না হয়, সে জন্য তাদের মাঠমুখী করতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী ও কিশোরকে খেলাধুলার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com