• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১৩৬ Time View
বুধবার, ৫ আগস্ট, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।

​বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদাউস, থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মামুনূর রশীদ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম গামা ও সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা এতে অংশ নেন।

​জামায়াত ও ১১ দলীয় ঐক্যের র‍্যালি
এদিকে জুলাই অভ্যুত্থান উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য। মিছিলটি নিতপুর কপালি মোড় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাগর আলী, সেক্রেটারি শরিফুল ইসলাম ও এনসিপি নওগাঁ জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com