• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিচ্ছে বিএনপি সরকার: নন্দীগ্রামে এমপি মোশারফ

মোঃ আব্দুর রউফ উজ্জল নন্দীগ্রাম বগুড়া / ১৮২ Time View
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে কাবিটা প্রকল্পের আওতায় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ২ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।মঙ্গলবার (৪ আগস্ট ) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।উদ্বোধন শেষে এমপি মোশারফ হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে মতামত নেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এরপর তিনি বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং বিজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার দেন। তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম,নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, ৫নং ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১নং ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, পৌর কৃষক দলের সভাপতি শ্রী সুশান্ত কুমার শান্ত, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী, মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল, এছাড়া উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ফরহাদ কবির, মেডিসিন বিশেষজ্ঞ ডা. শামিম জাফর সনেট, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডা. সামিউল হক, ডা. জোতির্ময় কবিরাজ, ইউপি সদস্য আবু হাসেম আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com