• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭
শিরোনামঃ
পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরি; থানায় লিখিত অভিযোগ দায়ের

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ৭৮ Time View
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার নতুন বাজার বাঁশহাটি সংলগ্ন এলাকায় অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের থাই গ্লাস খুলে ফ্রেম চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আদমদীঘি থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গত শনিবার রাতে মসজিদের মোয়াজ্জিম মোহাম্মদ মজিদ এশার নামাজ শেষে বারান্দায় ঘুমিয়ে পরে। গভীর রাতে হঠাৎ করে ঘুম ভাঙলে তিনি দেখতে পায় যে অজ্ঞাতনামা চোরেরা মসজিদের দক্ষিণ পার্শ্বে থাই ক্লাস খুলছে। মসজিদের মোয়াজ্জিম চোর দেখে চিৎকার দিলে চোরেরা মসজিদের থাই গ্লাস জঙ্গলের ভিতরে ফেলে রেখে থাই এর ফ্রেম চুরি করে নিয়ে যায়। পরে চুরি হওয়া থাই এর ফ্রেম অনেক জায়গায় খোঁজাখুজি করে কোথায় না পেয়ে আদমদীঘি থানায় ওই মসজিদের ক্যাশিয়ার শামছুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক প্রতুল কুমার মন্ডল মসজিদের থাই গ্লাসের ফ্রেম চুরি সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যত দ্রুত সম্ভব চুরি হওয়া থাই গ্লাসের ফ্রেম উদ্ধার ও চোর সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com