• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজনৈতিক চক্রান্ত ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ১৬৭ Time View
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ     ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

সংবাদ বিজ্ঞপ্তি :
বিভিন্ন অনলাইন পোর্টাল ও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মো. মুক্তার হোসেন (মুক্তা মেম্বার)।

আজ ২আগষ্ট বিকেল চারটার সময় মুক্তার মেম্বার এর বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে হত্যা মামলা, মাদক কারবার, অস্ত্র, চাঁদাবাজি এবং মানিলন্ডারিং সংক্রান্ত ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তার হোসেন জানান, তিনি কখনোই কোনো প্রকার অবৈধ ব্যবসার সাথে যুক্ত ছিলেন না। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষরা নিজেদের কায়েমি স্বার্থ হাসিল করতে না পেরে এবং তাঁর সামাজিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে এই চক্রান্ত চালিয়েছে।

​মামলার সংখ্যা ও আইনি অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে ১৬টি মামলার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ তথ্যবিকৃতি। বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতা ও স্থানীয় কোন্দলের কারণে তাঁর বিরুদ্ধে কিছু মামলা দেওয়া হয়েছিল। যার অধিকাংশই চারঘাট বাঘা আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর সাথে।

তবে এর বেশিরভাগেই তিনি বিজ্ঞ আদালত থেকে সসম্মানে খালাস পেয়েছেন এবং বাকিগুলোতে জামিনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে কখনো কোনো হত্যা মামলা ছিল না বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

​সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রসঙ্গে এই ইউপি সদস্য জানান, চারঘাট এলাকায় তাঁর মৎস্য চাষ ও কৃষিকাজের পুকুর বা জমি রয়েছে, যা তাঁর বহুবছরের কঠোর পরিশ্রম, বৈধ আয় এবং ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গড়ে তোলা। কোনো অবৈধ অর্থ উপার্জনের সাথে তাঁর সম্পর্ক নেই এবং প্রকাশিত বিপুল সম্পদের খবরটি সম্পূর্ণ অতিরঞ্জিত।

​তিনি আরও বলেন, তিনি কোনো অপরাধী নন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ‘পলাতক’ থাকার তথ্যটি সত্য নয়। একজন আইনমান্যকারী নাগরিক হিসেবে তিনি সাধারণ মানুষের মাঝে স্বাভাবিক জীবনযাপন করছেন। নিরপেক্ষ তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একপাক্ষিক সংবাদ প্রকাশের ফলে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বস্তুনিষ্ঠ তথ্য ছাড়া এমন সংবাদ প্রকাশ করা হলে তিনি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

​সংবাদ সম্মেলনে স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আতিক, সাংগঠনিক সম্পাদক মনিরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com