• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১০৯ Time View
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে পুনরায় ছাগী বিতরণ করা হয়েছে।

পূর্বে সরবরাহকৃত ছাগল কোয়ারেন্টাইন সময়কালে মারা যাওয়ায় ক্ষতিপূরণ হিসেবে ৩২টি সুফলভোগী পরিবারের মাঝে এই নতুন ছাগী প্রদান করা হয়।

​বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ বাস্তবায়নে এসব ছাগী তুলে দেওয়া হয়।

​বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম সুফলভোগীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের সরকার আপনাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মান বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই সহায়তার মূল উদ্দেশ্য আপনাদের স্বাবলম্বী করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা অনেকেই সরকারি সহায়তার সঠিক ব্যবহার না করে নেশাজাতীয় দ্রব্য (মদ) তৈরি ও বিক্রি করছেন। এসব ক্ষতিকর অভ্যাস থেকে বেরিয়ে এসে সরকারি সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম এবং ভেটেরিনারি সার্জন ড. আব্দুল আজিজসহ স্থানীয় কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রান্তিক নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর জীবিকা নির্বাহ ও স্বাবলম্বী হওয়ার প্রক্রিয়া টেকসই রাখতে এই ছাগীগুলো পুনরায় প্রদান করা হয়েছে এবং এগুলোর স্বাস্থ্য রক্ষায় নিয়মিত তদারকি নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com