• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার / ১৪৪ Time View
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল প্রায় ৪টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার আনজুমানপাড়া গ্রামের লালুর ঘের এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে আসতে থাকা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা বহন করা তিনটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগগুলো তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে সংরক্ষিত নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে সীমান্ত এলাকায় তাৎক্ষণিকভাবে চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com