• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার

মোঃ জাহিদুল ইসলাম জিহাদী ক্রাইম রিপোর্টার / ১২১ Time View
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম জিহাদী ক্রাইম রিপোর্টারঃ            বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী এবং ১০ নং নলটোনা ইউনিয়নের চরপাড়া এবং শিয়ালিয়া গ্রামের মধ্যবর্তী নলীরধন নদীর উপর ভাংগা সেতুর মেরামত করে দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান। ব্রীজটি তিনি তার নিজস্ব অর্থায়নে এবং উদ্যোগে মেরামত করা হয়েছে।দীর্ঘ ১৫ বছরেরও অধিক সময় ধরে আয়রন ব্রীজটি ভাংগা অবস্থায় আছে।এ বিষয়ে স্হানীয় জন প্রতিনিধি এবং স্হানীয় প্রশাসনের তেমন কোন ভূমিকা পাওয়া যায়নি।

অদ্য ২৪ জুলাই ২০২৬ ইং তারিখে রোজ শুক্রবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান তার নিজেস্ব অর্থায়নে এলাকার যুব সমাজের কতিপয় যুবকদের সাথে নিয়ে গাছের তক্তা দিয়ে ব্রীজটি মেরামত করে দেন যাতে কিছুটা হলেও জনদূর্ভোগ কমে।
এলাকার স্হানীয় লোকজন তার এই মহান উদ্দেগকে স্বাগত জানান।
এ বিষয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান বলেন, ব্রীজটি দীর্ঘ দিন ধরে ভাংগা অবস্থায় আছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।এলাকার কোমল মতি শিশুরা যাতে স্কুলে যেতে পারে, লোকজন যাতে চলাচলা করতে পারে সে জন্য আমি আমার নিজেস্ব অর্থায়নে এলাকার যুব সমাজের কতিপয় যুবকদের নিয়ে গাছের তক্তা দিয়ে ব্রীজটি মেরামত করে দিয়েছি।আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যাতে দুরত সময়ের মধ্যে ব্রীজটি নতুন করে স্ংস্কার করে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com