• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা

মাইনুল হাসান বরিশাল / ১৬৮ Time View
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার কাঁচাবাজার-সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিক্রয় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুই বিক্রেতাকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত-২০২৫) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে ২ দশমিক ৫ বস্তা চায়না দুয়ারি জাল, ২৪ কেজি কারেন্ট জাল এবং ১০ বস্তা পলিথিন জব্দ করা হয়। অভিযানে দুটি মামলা দায়ের করা হয় এবং দুই বিক্রেতার বিরুদ্ধে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এবং বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
উপজেলা প্রশাসন জানায়, মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং পরিবেশ দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com