• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নাগেশ্বরীতে বিএনপির ৭টি ইউনিয়ন শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

Reporter Name / ১৬৬ Time View
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়ন শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিয়নগুলো হলো—১নং রামখানা, ২নং রায়গঞ্জ, ৪নং বেরুবাড়ী, ৬নং সন্তোষপুর, ৭নং নেওয়ার্শী, ১৪নং কেদার এবং ১৫নং কচাকাটা ইউনিয়ন।

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা এবং সদস্য-সচিব মোঃ মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে নতুন অনুমোদিত কমিটিগুলোকে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে উপজেলা কমিটির নিকট প্রেরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউনিয়নভিত্তিক নতুন কমিটির সংক্ষিপ্ত বিবরণ:
১নং রামখানা ইউনিয়ন:মোঃ সবুর উদ্দিন বিএসসি-কে আহ্বায়ক এবং মোঃ হাশেম আলী-কে সদস্য-সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২নং রায়গঞ্জ ইউনিয়ন:মোঃ মোখছেদ আলী ভুট্টু-কে আহ্বায়ক এবং মোঃ জাকির হোসেন ফজু-কে সদস্য-সচিব করে ২৯ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
৪নং বেরুবাড়ী ইউনিয়ন: মোঃ আব্দুস শাফী মোল্লা-কে আহ্বায়ক এবং মোঃ আকাজ আলী মাষ্টার-কে সদস্য-সচিব করে ২৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।
৬নং সন্তোষপুর ইউনিয়ন: মোঃ আমিনুর রহমান মেথার-কে আহ্বায়ক এবং মোঃ জাহিদুল ইসলাম-কে সদস্য-সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
৭নং নেওয়াশী ইউনিয়ন: মোঃ নূরুল আমিন সিদ্দিকী-কে আহ্বায়ক এবং মোঃ জাহিদুল ইসলাম খান-কে সদস্য-সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন লাভ করেছে।
১৪নং কেদার ইউনিয়ন:মোঃ মিজানুর রহমান-কে আহ্বায়ক এবং প্রভাষক মোহাম্মদ আলী-কে সদস্য-সচিব করে ২৮ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৫নং কচাকাটা ইউনিয়ন:মোঃ গোলাপ উদ্দিন সরকার-কে আহ্বায়ক এবং মোঃ আনিছুর রহমান আনিছ-কে সদস্য-সচিব করে ২৮ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং আগামী আন্দোলন-সংগ্রামে কর্মীদের সক্রিয় রাখার উদ্দেশ্যেই নতুন এই কমিটিসমূহ অনুমোদন দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা দলকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com