• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ২১২ Time View
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন নন্দীগ্রাম, বগুড়া’র আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষ (ভদ্রাবতীতে) উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হকের সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, নন্দীগ্রাম (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, ইউআরসি ইন্সট্রাকটর সামসুল ইসলাম, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ জহিরুল ইসলাম, জুলাই যোদ্ধা ইলিয়াস হোসেন, বেলাল হোসেন, লিটন হোসেন, নাজির হোসেন, নীরব মহন্ত প্রমুখ।

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, যুদ্ধাহত পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com