• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ১২৮ Time View
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ষ্টেশন রোড এলাকায় এক রাতেই ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এই ছয়টি দোকানের টিন ও দেয়াল কেটে চোরেরা দোকান প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায় ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে চোরের দল সান্তাহার শহরের ষ্টেশন রোড এলাকায় সান্তাহার বেকারী, আদর্শ ছাপাখানা, কল্লোল মটরস, শামিম ট্রেডার্স, উজ্জল ইলেকট্রিকস, তমা পেপার হাউজে হানা দেয়।চোরেরা দোকানের টিন কেটে দোকানে দোকানের ভিতর প্রবেশ করে আদর্শ ছাপাখানা থেকে প্রায় তিন হাজার, তমা পেপার হাউজ থেকে চার হাজার, এবং অন্যান্য দোকান থেকে নানা ধরনের মালামাল নিয়ে যায়। তারা সান্তাহার বেকারীর দেয়াল কেটে ক্যাশ ভেঙে নগদ সাত হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায় । একই রাতে ছয়টি দোকানে চুরির ঘটনায় শহরের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, এ বিষয়ে দোকানীরা অভিযোগ দিয়েছেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com