• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

বাবুল আক্তার সাপাহার নওগাঁ / ১৮০ Time View
রবিবার, ১২ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: “তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতি পাদ্য বিষয়কে সামনে রেখে, নওগাঁর সাপাহারে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালী ও পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় র্ভাচ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ- ১আসনের জাতিয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা প:প: কর্মকর্তা ডা: আরিফুজ্জামান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান শাহ চৌধুরী,উপজেলা মৎস্য অফিসার মোঃ শামীম রেজা,কৃষি সম্প্রারণ অফিসার মনিরুজ্জামান টকি,শিরন্টি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার,খায়রুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ মাঠ কর্মী এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সমূহকে অসামান্য অবদান রাখায় পুরস্কৃত করা হয়। এসময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীগণ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা,স্বাস্থকর্মীগণ সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com