• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাঘায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পদ্মার চরে পুলিশ ফাঁড়ির উদ্বোধনে এমপি আবু সাইদ চাঁদ।

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী / ১৩৭ Time View
শনিবার, ১১ জুলাই, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও নিরাপত্তার দাবি অবশেষে পূরণ হলো। চরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবনির্মিত পুলিশ ফাঁড়িটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) চরাঞ্চলের প্রতিকূল আবহাওয়া এবং যাতায়াতের চরম দুর্গম পথ পাড়ি দিয়ে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফাঁড়িটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা ,সহকারী পুলিশ সুপার, চারঘাট-বাঘা সার্কেল মোঃ খালেদ হোসেন, বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল হক, চারঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মালেক ।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা উপজেলার ৭ নং চকরাজাপুর ইউনিয়নের ভৌগোলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থার কারণে এতদিন চরের বাসিন্দাদের মূল ভূখণ্ডের আইনি সেবা পেতে বেশ বেগ পেতে হতো। বিশেষ করে চরের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সহায়তা পাওয়া ছিল বেশ কঠিন। চরবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সরকার এখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

অতিথিবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ফাঁড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফাঁড়িটি চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় চরের সাধারণ মানুষ।

এদিকে চরের বাসিন্দা জানান, ঝড়-বৃষ্টির দিনে চরে কোনো ঝামেলা হলে পুলিশ আসতে অনেক সময় লাগত। এখন চরেই পুলিশ ফাঁড়ি হওয়ায় আমরা অনেক নিরাপদে ঘুমাতে পারব। আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করায় আমরা সংসদ সদস্য ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com