• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পানিবন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী, হ্নীলার দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

এস কে জাফর আলম টেকনাফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার / ১২৯ Time View
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ উপজেলা প্রতিনিধি কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার পানিবন্দি পরিবারের খোঁজখবর নিতে সরাসরি দুর্গত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এ সময় তিনি হ্নীলা ইউনিয়ন পরিষদে বন্যাকবলিত ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, উত্তর বিএনপির আহ্বায়ক শাকের আহম্মদ, সদস্য সচিব ডা. নুরুল আমিন সোহেলসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দ্রুত ত্রাণ ও সহযোগিতা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com