• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রাম নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ১৩৫ Time View
বুধবার, ৮ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাজগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ কলেজের এ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। ৭ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আরদরকে সভাপতি মনোনীত করা হয়।

নবনিযুক্ত সভাপতি বেলায়েত হোসেন আদর দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি এক সময়ের রাজপথের সাহসী সাবেক ছাত্রনেতা, দুইবারের নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর ও বর্তমানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষাবান্ধব মনোভাব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য এলাকায় সুপরিচিত। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ বিষয়ে বেলায়েত হোসেন আদর বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ কলেজের এ্যাডহক কমিটির সভাপতি পদে আমাকে নিযুক্ত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কাহালু-নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা, বগুড়া-০৪ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ভাইয়ের প্রতি। তিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং প্রতিষ্ঠানকে শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও ফলাফলের দিক থেকে আরও সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।এদিকে স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এবং এলাকায় মানসম্মত শিক্ষার পরিবেশ সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com