• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ফেসবুকে মানহানির অভিযোগে নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলাপ্রতিনিধি / ৪০৮ Time View
বুধবার, ৮ জুলাই, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলাপ্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর মন্তব্য, ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী মো. তৌশিক সিদ্দিকী সাব্বির (২৮)।

জিডি সূত্রে জানা যায়, গত রোববার (৬ জুলাই) নওগাঁ সদর মডেল থানায় জিডি নম্বর-৪২৩ হিসেবে অভিযোগটি নথিভুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়, প্রায় এক বছর আগে ‘নওগাঁ পলিটেকনিক পরিবার’ নামে একটি ফেসবুক গ্রুপে দেওয়া একটি পোস্টের মন্তব্যে তাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয়। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে তিনি জানতে পারেন, ওই মন্তব্যের সঙ্গে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সপ্তম পর্ব, দ্বিতীয় শিফটের শিক্ষার্থী আসিফ আহম্মেদ রিফাত (২০) জড়িত বলে তার সন্দেহ।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ৪ জুলাই মেসেঞ্জারে অভিযুক্তকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হলেও তিনি ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এতে বাদীর দাবি, তাকে হুমকিদাতা হিসেবে উপস্থাপন করা হয়, যদিও তিনি কাউকে হুমকি দেননি। এ ঘটনায় তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং তিনি মানসিকভাবে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌশিক সিদ্দিকী সাব্বির বলেন, ২০২৫ সালের ৫ জুলাই তিনি নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট রেড ক্রিসেন্ট ইউনিটের ডেপুটি লিডার-১ পদ থেকে পদত্যাগ করেন। বিষয়টি ফেসবুকে প্রকাশের পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন কটূক্তি ও অপপ্রচার শুরু হয়। পরবর্তীতে তিনি আসিফ আহম্মেদ রিফাতকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বললেও তা অব্যাহত থাকে বলে অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, পরবর্তীতে ব্যক্তিগত মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে তাকে হুমকিদাতা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আসিফ আহম্মেদ রিফাত বলেন, “ঘটনাটি প্রায় ৫২ সপ্তাহ আগের। হঠাৎ করে কেন আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করা হয়েছে, তা আমার বোধগম্য নয়। আমি বর্তমানে বাইরে আছি ও ব্যস্ত রয়েছি। পরে এ বিষয়ে বিস্তারিত কথা বলব।” এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

নওগাঁ সদর মডেল থানা সূত্র জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com