• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন: পোরশায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা, আসামি পলাতক

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৩৭৭ Time View
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পোরশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

​মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই (শনিবার) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গবিরাকুড়ি গ্রামের পাশে সবুর শাহ-এর আম বাগানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম নুর আলম (৫৫)। সে গবিরাকুড়ি গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে লম্পট নুর আলম শিশুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে ফুসলিয়ে তুড়িপাড়া গ্রামের ব্রিজের পাশের একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি কোনোমতে বাড়িতে ফিরে এসে তার মাকে বিস্তারিত খুলে বলে। ঘটনা জানার পর গত ৬ জুলাই (সোমবার) শিশুটির মা বাদী হয়ে পোরশা থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেন।

​পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামি নুর আলম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com