• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ঘাটনগরে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা আবুল হোসেন বাবু: রয়েছে পারিবারিক ঐতিহ্য

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১৪৩ Time View
শনিবার, ৪ জুলাই, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: আসন্ন ঘাটনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এবারের নির্বাচনে ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু। তিনি উপজেলার বাংধারা গ্রামের (পোস্ট: বড়গ্রাম) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

​দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেন বাবু তৃণমূল রাজনীতিতে একজন সক্রিয় ও জনপ্রিয় মুখ। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তীব্র প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি ঘাটনগর ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তৎকালীন স্বৈরাচারী সরকারের নানামুখী কারচুপি ও দমন-পীড়নের কারণে সেই নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না আসলেও, তিনি মাঠ ছাড়েননি এবং জনগণের পাশে সুখে-দুঃখে সর্বদা পাশে ছিলেন।
​আবুল হোসেন বাবুর এই চেয়ারম্যান প্রার্থিতার পেছনে রয়েছে এক সুদীর্ঘ পারিবারিক ও জনপ্রতিনিধিত্বের ঐতিহ্য।

তার পিতা মরহুম আলহাজ্ব বদরুজ্জামান মন্ডল অতীতে অত্যন্ত সুনামের সাথে ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, তার দাদাও ছিলেন এই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব তৈইবর রহমান মন্ডল।

​দাদা ও পিতার দেখানো পথ ধরে ঘাটনগর ইউনিয়নবাসীর সেবা করতে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করতে এবার চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আবুল হোসেন বাবু।

​এ বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন বাবু বলেন, “আমার দাদা এবং পিতা আজীবন এই ঘাটনগর ইউনিয়নের মানুষের সেবা করে গেছেন। তাদের আদর্শকে ধারণ করেই আমি বড় হয়েছি।

বিগত স্বৈরাচারী সরকারের আমলে নানা অত্যাচার ও নির্বাচনের নামে প্রহসনের শিকার হলেও আমি জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে আপস করিনি। আগামী নির্বাচনে ঘাটনগর ইউনিয়নবাসী যদি আমাকে সুযোগ দেন, তবে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক,বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”

​এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য এবং বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাবুর সক্রিয় ভূমিকার কারণে সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com