• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের কমিটি বিলুপ্ত

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী / ১১৯ Time View
শনিবার, ৪ জুলাই, ২০২৬

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহীঃ            রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৪৫ দিনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মো. আল-আমিনকে আহ্বায়ক এবং হুমায়ুন কবীরকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সংগঠনের নতুন সদস্য সংগ্রহ, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন গঠন এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করবে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, আহ্বায়ক কমিটির নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনে নতুনভাবে যুক্ত হওয়া সদস্যরা আসন্ন নির্বাচনে ভোটার হতে পারবেন না এবং কোনো পদে প্রার্থী হিসেবেও অংশ নিতে পারবেন না। পাশাপাশি আহ্বায়ক কমিটির কোনো সদস্য নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের পূর্বেই আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করতে হবে।

আলোচনা সভায় রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা সংগঠনকে আরও গতিশীল, স্বচ্ছ ও গণতান্ত্রিক ধারায় পরিচালনার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com